দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে এলপিজি ফিলিং স্টেশনের আড়ালে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের লুব্রিকেন্ট উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত লুব্রিকেন্টের বোতল, প্যাকেজিং সামগ্রী, রাসায়নিক দ্রব্যসহ নকল লুব্রিকেন্ট তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক ইলিয়াস হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যশোর সদর উপজেলার মনোহরপুর বাজারে মেসার্স রিজিয়া এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শনের পেছনে থাকা নিসা অটোমোবাইলসে এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, ভেজাল মবিল উৎপাদন ও মোড়কজাতের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নাম ও স্টিকার ব্যবহার করে নকল লুব্রিকেন্ট তৈরির সরঞ্জাম ও উপকরণ পাওয়া যায়।
তিনি বলেন, প্রতিষ্ঠানটির মালিকের এসব পণ্য উৎপাদন ও মোড়কজাত করার প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স ছিল না। জিজ্ঞাসাবাদে ইলিয়াস হোসেন তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেন।
র্যাব জানায়, অভিযানে বাজাজ, হিরো, টিভিএস, ইন্ডোম্যাক্স ও মিন্ডাসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত লুব্রিকেন্টের বোতল ও প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির শুধু ফিলিং কার্যক্রমের অনুমোদন বা লাইসেন্স ছিল। প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও তারা ক্যাস্ট্রল, হোন্ডাসহ বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের নামে পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল।
এ অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
যে আই